সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বৃষ্টি বলয় 'ঝুমুল' নিয়ে হাওরের কৃষকদের মাঝে আতংক

Admin ২৫ April ২০২৬ · Saturday · ০২:২০ অপরাহ্ণ
বৃষ্টি বলয় 'ঝুমুল' নিয়ে হাওরের কৃষকদের মাঝে আতংক
বৃষ্টি বলয় ঝুমুল এর স্যাটেলাই ইমেজ

মো শফিকুল ইসলাম, ইটনা কিশোরগঞ্জ

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে চলতি মাসের ২৬ তারিখ থেকে শুরু হতে পারে তুমুল বৃষ্টি বলয় ঝুমুল, যা পরবর্তী মাসের সপ্তাহ পর্যন্ত স্থায়ী হওয়ার খবর পাওয়া যাচ্ছে । এ সংবাদে হাওরের কৃষকরা আতংক ছড়িয়ে পড়েছে।

ইতোমধ্যে মাত্র ২৫ শতাংশ ধানের জমি কাটতে পেরেছে কৃষকরা। এর আগে কয়েকদিনের বৃষ্টিতে অধিকাংশ জমিতে পানি জমে থাকায় হার্বেস্টার মেশিন দিয়ে ধান কাটা যাচ্ছেনা।

একদিকে কৃষক তাদের উৎপাদিত ধানের সন্তোষজনক দাম না পাওয়ায় যেমন দিশেহারা, তার উপর আসন্ন এই প্রকৃতিক দুর্যোগ যেন হাওরের কৃষকের উপর মরার উপর খারার ঘা। গত শুক্রবার বিভিন্ন মসজিদে জুমার নামাজে স্থানীয় প্রশাসনের উদ্যোগে পরামর্শ দেওয়া হয়েছে ৭০% পাকা ধানের জনি খুব দ্রুত কেটে ফেলতে। এ মুহুর্তে ধান কাটার মেশিনে অধিকাংশ প্রায় ডুবু জমির ধান যেমন কাটা সম্ভবত হচ্ছেনা, অপর দিকে ধানকাটা  শ্রমিকের মজুরি ৮৫০- ৯০০ টাকা হওয়ায় জমিতেই কৃষকের প্রতি মন ধান উৎপাদন খরচ পরছে প্রায় ৮০০ টাকায়। এর মধ্যে ধনু ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ার খবরে আরো অস্থিরতা বিরাজ করছে। সব মিলিয়ে হাওরের কৃষক যে ভালো নেই  তা কৃষকদের অসহায়ত্ব দেখেই বুঝা যাচ্ছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন