মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

শিক্ষা-গুপ্ত, একসাথে চলে না-ইবি ছাত্রদল

Admin ২৪ April ২০২৬ · Friday · ১২:০৩ অপরাহ্ণ
শিক্ষা-গুপ্ত, একসাথে চলে না-ইবি ছাত্রদল
শিক্ষা-গুপ্ত, একসাথে চলে না-ইবি ছাত্রদল

হাম্মাদ, ইবি প্রতিনিধি:
চট্টগ্রাম সিটি কলেজে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াল লিখন করায় ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রশিবিরের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার (২৪ এপ্রিল) দুপর ৩টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে এক মিছিল বের করে সংগঠনটি। পরে তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মিলিত হয়। পরে তারা সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।

এসময় সংগঠনটির শাখা আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সাবেক সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, বর্তমান যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, আহ্বায়ক সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দিনসহ প্রায় দুশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিলে তারা ‘লুঙ্গির নিচে রাজাকার, লুঙ্গির মালিক স্বৈরাচার’, ‘রাজাকার আর স্বৈরাচার, মিলেমিশে একাকার’, ‘গুপ্ত শিবিরের বিরুদ্ধে ডাইরেক্ট একশান’, ‘শিবিরের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘জমায়াত-শিবির, গুপ্ত গুপ্ত’, ‘লীগ গেছে যে পথে, শিবির যাবে সেই পথে’, ‘গুপ্তদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘শিক্ষা-শিবির, একসাথে চলে না’, ‘শিক্ষা-গুপ্ত, একসাথে চলে না’, ‘গুপ্ত যাদের অবস্থান , তাদের বাড়ি পাকিস্তান’, ‘গুপ্ত রাজনীতি নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ ইত্যাদি স্লোগান দেয়।

সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ৫ আগষ্টের পর থেকেই অনলাইনে এই গুপ্ত বাহিনী সাধারণ শিক্ষার্থী নাম করে নানাভাবে অনলাইনে আমাদের সম্মানহানীর চেষ্টা করে যাচ্ছে। তারা সুশীল সেজে বিভিন্নভাবে মব সৃষ্টি করে, আমাদের কটাক্ষ করে এবং ছোট করে কথা বলে। খোদার কসম করে বলছি, আজ এই মুহূর্ত থেকে  যারা আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ করবে, ছাত্রদলের নেতৃবৃন্দকে নিয়ে কটাক্ষ করবে, তাদেরকে শায়েস্তা করব, করব, করব এবং করব। পৃথিবীর কোনো শক্তি নেই তাদের বাঁচাবে। মাননীয় আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকেও উদ্দেশ্য করে বলতে চাই, এই বট আইডির বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন, ছাত্রদল ব্যবস্থা নেবে।

তিনি বলেন, ৫ই আগষ্ট কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরুদ্দীন নাসির আমাকে ফোন করে বলেছিল ইসলামী বিশ্ববিদ্যালয় সহ ওই অঞ্চলে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ যেন না হয়। ​সভাপতি রাকিব ভাই আমাকে বলেছিল খুব সতর্কভাবে চলাফেরা আমাদের করতে হবে। আমাদের টার্গেট হচ্ছে নির্বাচন। কিন্তু, এখন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। নাসির এবং রাকিব ভাইকে উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদের হাত বেঁধে রেখেছেন। এখন অন্তত আমাদের হাত খুলে দিতে হবে। আমরা আর ধৈর্য সহ্য করতে পারব না।

তিনি আরও বলেন, সর্বোপরি আমাদের গুপ্তদের বিরুদ্ধে অবস্থান থাকতে হবে। শিবিরের ভাইদের বলব, আপনারা ওপেন রাজনীতি করেন। আপনারা  গুপ্তের মতো আর রাজনীতি করবেন না।  যারা বিশ্ববিদ্যালয়ে গুপ্ত পরিচয়ে নামে বেনামে বিভিন্ন সংগঠনের সভাপতি সেক্রেটারি হয়েছেন তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা সতর্ক হয়ে যান।  আমি প্রক্টর স্যারকে চিঠি দিয়েছি, ভিসি স্যারকে জানিয়েছি। আমাদের নেত্রী ও প্রধানমন্ত্রীকে উল্টাপল্টা মন্তব্য যারা করে তাদের বিরুদ্ধে আপনারা যদি ব্যবস্থা নিতে ব্যর্থ হন, কালকে সন্ধ্যা থেকে ছাত্রদল ব্যবস্থা নিবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ