মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ইসলামি আদর্শের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠাই জামায়াতের লক্ষ্য-মাওলানা আবদুল হালিম

Admin ২৪ April ২০২৬ · Friday · ১১:৫৬ পূর্বাহ্ণ
ইসলামি আদর্শের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠাই জামায়াতের লক্ষ্য-মাওলানা আবদুল হালিম
ইসলামি আদর্শের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠাই জামায়াতের লক্ষ্য-মাওলানা আবদুল হালিম

মোঃ মাহবুবুর রহমান,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

নারায়ণগঞ্জে আয়োজিত কর্মী শিক্ষা শিবিরে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, “জামায়াতে ইসলামী কুরআন ও সুন্নাহর ভিত্তিতে পরিচালিত একটি পূর্ণাঙ্গ ইসলামি আন্দোলন, যার লক্ষ্য একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা।”
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের একটি অডিটোরিয়ামে জেলা জামায়াত আয়োজিত দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার।
এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, মাওলানা আশরাফুল ইসলাম, ইঞ্জিনিয়ার আবদুল বাকী, মাওলানা আবদুল মজিদ, অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন, মাওলানা মুজিবুর রহমান মিয়াজী ও মুফতি জাহাঙ্গীর আলমসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, “জামায়াতে ইসলামী কুরআন-সুন্নাহর আলোকে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির মাধ্যমে ক্ষুধা, দারিদ্র্য, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।” তিনি বলেন, “যারা একদিকে উন্নয়নের কথা বলে, অন্যদিকে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসে জড়িত—তাদের দ্বারা দেশের প্রকৃত কল্যাণ সম্ভব নয়।”
তিনি দলীয় কর্মীদের উন্নত আমল, নৈতিকতা ও আদর্শিক মানসিকতায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, “কিছু মহল নিজেদের ব্যর্থতা ঢাকতে বিভ্রান্তিকর রাজনৈতিক বয়ান তৈরি করছে। কিন্তু জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ জুলুমের মুখে আপোস না করে আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন।”
সভাপতির বক্তব্যে মুহাম্মদ মমিনুল হক সরকার বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে সরকার গড়িমসি করছে। তবে জনগণকে সঙ্গে নিয়ে আমরা তা বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ