মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

টেকনাফ পৌরসভা নির্বাচন: ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মোহাম্মদ ফেরদৌস

Admin ২৪ April ২০২৬ · Friday · ০৬:০৯ পূর্বাহ্ণ
টেকনাফ পৌরসভা নির্বাচন: ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মোহাম্মদ ফেরদৌস
টেকনাফ পৌরসভা নির্বাচন: ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মোহাম্মদ ফেরদৌস

কক্সবাজার প্রতিনিধি: কাউছার উদ্দিন হৃদয়। 

আসন্ন টেকনাফ পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ছাত্রনেতা মোহাম্মদ ফেরদৌস। “পরিবর্তন হোক, উন্নয়ন হোক—ওয়ার্ড হোক সবার অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে তিনি ইতোমধ্যে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে মোহাম্মদ ফেরদৌস অল্প সময়েই সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। এলাকাবাসীর কাছে তিনি একজন সৎ, কর্মঠ ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে পরিচিত। তার লক্ষ্য ১নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য মডেল ওয়ার্ডে রূপান্তর করা।

নির্বাচনী অঙ্গীকারে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দিয়েছেন। এর মধ্যে রয়েছে—শিক্ষার মানোন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠন, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, উন্নত ড্রেনেজ ও রাস্তাঘাট নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়ন, তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জনপ্রতিনিধি হিসেবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
মোহাম্মদ ফেরদৌস বলেন, “তারুণ্যের শক্তিই পারে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে। আপনাদের দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় প্রেরণা। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায়ে কাজ করতে চাই।”
স্থানীয় বাসিন্দাদের মতে, একজন শিক্ষিত ও উদ্যমী তরুণ নেতৃত্ব হিসেবে মোহাম্মদ ফেরদৌস নির্বাচিত হলে ১নং ওয়ার্ডের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান হবে এবং উন্নয়নের নতুন ধারা সূচিত হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ