মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়

ফেসবুকে কুরুচিপূর্ণ ছবি প্রচারকারীদের শনাক্ত করার দাবিতে জবি ছাত্রদলের বিক্ষোভ

Admin ২৩ April ২০২৬ · Thursday · ০৫:৫৮ অপরাহ্ণ
ফেসবুকে কুরুচিপূর্ণ ছবি প্রচারকারীদের শনাক্ত করার দাবিতে জবি ছাত্রদলের বিক্ষোভ
ফেসবুকে কুরুচিপূর্ণ ছবি প্রচারকারীদের শনাক্ত করার দাবিতে জবি ছাত্রদলের বিক্ষোভ

জবি প্রতিনিধি :
ফেসবুকে ছড়িয়ে পড়া জাইমা রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কুরুচিপূর্ণ ছবি প্রচারকারীদের শনাক্ত করার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি প্রধান ফটক দিয়ে বের হয়ে পুরান ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি বাহাদুর শাহ পার্ক, শাখারীবাজার মোড় এবং আদালত পাড়া হয়ে ঘুরে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।

মিছিল চলাকালে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং এ ঘটনাকে ‘পরিকল্পিত অপপ্রচার’ আখ্যা দেন। তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করতে সামাজিক মাধ্যমে এমন কুরুচিপূর্ণ কনটেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী।

বিক্ষোভ মিছিল শেষে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘এ ধরনের নোংরা প্রচারণার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ছায়া রাজনীতি ও অপপ্রচার গণতান্ত্রিক পরিবেশকে বিনষ্ট করছে।’ 
তিনি আরও বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে শিক্ষার্থীরা বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।’

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল, সদস্য সচিব সামসুল আরেফিনসহ সংগঠনটির বিভন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ