সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সারাদেশ

পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে হামে আক্রান্ত শিশু শনাক্ত: উপসর্গ নিয়ে আরও ৩ শিশু ভর্তি

Admin ০২ April ২০২৬ · Thursday · ১১:০৫ পূর্বাহ্ণ
পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে হামে আক্রান্ত শিশু শনাক্ত: উপসর্গ নিয়ে আরও ৩ শিশু ভর্তি

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আদিবা নামের ৮ মাস বয়সী এক শিশুর শরীরে হাম ভাইরাস শনাক্ত হয়েছে। একই সঙ্গে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশু হাসপাতালে ভর্তি রয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) পরীক্ষার মাধ্যমে শিশুটির হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান। পরে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়েছে। আক্রান্ত শিশুটি পাকুন্দিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নামা লক্ষীয়া গ্রামের বাসিন্দা আসাদ মিয়ার কন্যা।

এ বিষয়ে ‍উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ। শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মধ্যেও এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। ইপিআই কর্মসূচির আওতায় শিশুদের ৯ মাস ও দেড় বছর বয়সে হাম প্রতিরোধী টিকা প্রদান করা হয়। যেসব শিশু এখনো দুই ডোজ টিকা গ্রহণ করেনি, তাদের টিকার আওতায় আনতে আগামী রবিবার থেকে সারা দেশে মাঠ পর্যায়ে ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

তিনি আরও জানান, হামে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পৃথক আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভিভাবকদের শিশুদের টিকাদানে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ