মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জে মোটরসাইকেল চালকদের জন্য ফুয়েল কার্ড বাধ্যতামূলক করলো প্রশাসন

Admin ০২ April ২০২৬ · Thursday · ০২:৫৭ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জে মোটরসাইকেল চালকদের জন্য ফুয়েল কার্ড বাধ্যতামূলক করলো প্রশাসন

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে মোটরসাইকেল চালকদের জন্য জ্বালানি সংগ্রহ করতে ফুয়েল কার্ড বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন।কিশোরগঞ্জ জেলা প্রশাসন জানিয়েছে, বৈশ্বিক জ্বালানি সংকট ও সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করার জন্য জেলা জুড়ে মোটরসাইকেল চালকদের জন্য বিশেষ ফুয়েল কার্ড প্রদান করা হচ্ছে।
এ উদ্যোগের মাধ্যমে বৈধ মোটরসাইকেল চালকরা নিয়মিত ও নিরাপদভাবে জ্বালানী তেল সরবরাহ পেতে পারবেন, এবং জনদুর্ভোগ কমানো সম্ভব হবে।

জেলা প্রশাসনের নির্দেশে, মোটরসাইকেল চালকরা আগামী ৪ এপ্রিল এর মধ্যে আবশ্যিকভাবে নিজ নিজ স্থায়ী ঠিকানার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ফুয়েল কার্ড সংগ্রহ করবেন।

ফুয়েল কার্ড সংগ্রহের জন্য প্রয়োজনীয় কাগজপত্র গুলি হল-মূল জাতীয় পরিচয়পত্র,মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কার্ড,স্ট্যাম্প সাইজের ছবি (১ কপি),ড্রাইভিং লাইসেন্স ও মোবাইল নম্বর।

জেলার অন্য উপজেলায় অবস্থানরত মোটরসাইকেল চালকরা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ফুয়েল কার্ড সংগ্রহ করবেন।জেলা সদরের অন্যান্য জেলা থেকে আসা চালকরা জেলা প্রশাসকের কার্যালয়, ব্যবসা-বাণিজ্য শাখা (রুম নং-২৩৬) থেকে এটি সংগ্রহ করতে পারবেন।

জেলা প্রশাসন সতর্ক করেছে,আগামী ৪ এপ্রিলের মধ্যে ফুয়েল কার্ড না সংগ্রহ করলে ৫ এপ্রিল থেকে জেলা জুড়ে কোনো পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলের জন্য জ্বালানী তেল সরবরাহ বা বিপণন করা হবে না।

জেলা প্রশাসন বিজ্ঞপ্তিতে আরো জানায়,প্রাপ্ত জ্বালানী কোনোভাবেই হস্তান্তর বা বিক্রয়যোগ্য নয়। জেলা প্রশাসন সকল মোটরসাইকেল চালককে সময়মতো ফুয়েল কার্ড সংগ্রহ করে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ