মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ইটনা বরইবাড়ি হাওর থেকে জিরাতি কৃষকের মরদেহ উদ্ধার,পরিবারে শোকের ছায়া

Admin ৩০ March ২০২৬ · Monday · ০৫:১১ পূর্বাহ্ণ
ইটনা বরইবাড়ি হাওর থেকে জিরাতি কৃষকের মরদেহ উদ্ধার,পরিবারে শোকের ছায়া
মোঃ--জিকু খান,কিশোরগঞ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের সাকুয়া গ্রামের বাসিন্দা সালেক মিয়া (৫০) নামে এক জিরাতি কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) ইটনা উপজেলার বরইবাড়ি হাওর এলাকায় ধানের জমির মধ্যে নির্মিত একটি নির্জন কুঁড়ে ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সালেক মিয়া দীর্ঘদিন ধরে ওই এলাকায় অন্যের ধানের জমি জিরাতি হিসেবে একটি কুঁড়ে ঘরে বসবাস করতেন। তার বসতঘরের আশেপাশে অন্তত এক কিলোমিটারের মধ্যে অন্য কোনো বসতঘর ছিল না। ধারণা করা হচ্ছে, ঘটনার এক থেকে দুই দিন আগেই তার মৃত্যু হয়েছে। সোমবার সকালে এক কৃষক জমিতে ঘাস কাটতে গিয়ে ঘরের দরজার সামনে তাকে উল্টো অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, তার হাতে একটি মোবাইল ফোন শক্ত করে ধরা ছিল। স্থানীয় কয়েকজন ওই মোবাইল ফোন থেকে প্রথম সংরক্ষিত নম্বরে কল করে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিজ গ্রামে নিয়ে আসেন এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করেন। স্থানীয়দের প্রাথমিক ধারণা, তিনি স্ট্রোকজনিত কারণে মারা যেতে পারেন। মৃত্যুকালে সালেক মিয়া চার সন্তান রেখে গেছেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ