মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে নতুন ৪ ফিচার,লাগবে যেসব কাজে

Admin ৩০ March ২০২৬ · Monday · ০১:২৬ অপরাহ্ণ
হোয়াটসঅ্যাপে নতুন ৪ ফিচার,লাগবে যেসব কাজে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: বর্তমান সময়ে স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে অন্যতম জনপ্রিয় যোগাযোগমাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত আলাপচারিতা থেকে শুরু করে অফিসের গুরুত্বপূর্ণ বার্তা সবকিছুই এখন এই অ্যাপের মাধ্যমেই করা হয়। ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ ও সুবিধাজনক করতে নিয়মিত নতুন ফিচার যুক্ত করছে প্রতিষ্ঠানটি। এবার একসঙ্গে কয়েকটি নতুন সুবিধা নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ, যা বিশেষ করে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য বেশ উপকারী হতে পারে। ১. সহজ হবে ডাটা ট্রান্সফারঅ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের মধ্যে হোয়াটসঅ্যাপ ডাটা স্থানান্তরের সুবিধা আগেই চালু হয়েছিল। এবার সেই প্রক্রিয়াকে আরও সহজ ও নির্ভরযোগ্য করা হয়েছে। ফলে ফোন পরিবর্তনের সময় চ্যাট, ছবি বা গুরুত্বপূর্ণ ফাইল হারানোর ঝুঁকি অনেকটাই কমবে। ২. এক অ্যাপেই একাধিক অ্যাকাউন্টঅনেক ব্যবহারকারী ব্যক্তিগত ও অফিসের জন্য আলাদা নম্বর ব্যবহার করেন। এতদিন একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে হলে আলাদা অ্যাপ বা ক্লোনিংয়ের প্রয়োজন হতো। নতুন আপডেটে একই অ্যাপের মধ্যেই দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালানো যাবে। ব্যবহারকারীরা সহজেই সুইচ অ্যাকাউন্ট অপশনের মাধ্যমে এক অ্যাকাউন্ট থেকে অন্যটিতে যেতে পারবেন, ঠিক যেমনটি ফেসবুকে দেখা যায়। ৩. অটো সাজেস্ট রিপ্লাইচ্যাটিং আরও দ্রুত ও সহজ করতে নতুন একটি স্মার্ট রিপ্লাই ফিচার যোগ করা হয়েছে। কেউ বার্তা পাঠালে সম্ভাব্য উত্তর কী হতে পারে, তার কিছু সাজেশন দেখাবে অ্যাপ। এতে দ্রুত রিপ্লাই দেওয়া সহজ হবে। এমনকি স্টিকার পাঠানোর ক্ষেত্রেও প্রাসঙ্গিক সাজেশন পাওয়া যেতে পারে। ৪. হোয়াটসঅ্যাপেই ছবি এডিটছবি এডিট করার জন্য আলাদা অ্যাপ ব্যবহারের প্রয়োজন কমাতে নতুন কিছু টুল যুক্ত করছে হোয়াটসঅ্যাপ। অ্যাপের মধ্যেই এখন ছবি সম্পাদনা করা যাবে। ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, ছোটখাটো এডিটিংসহ বিভিন্ন কাজ সহজেই করা সম্ভব হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ