মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়

বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা কত টাকার মালিক?

অনলাইন ডেস্ক ১৫ March ২০২৬ · Sunday · ০৯:২৩ পূর্বাহ্ণ
বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা কত টাকার মালিক?

বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা মার্কিন পপ তারকা টেইলর সুইফট। অর্থবিষয়ক সাময়িকী ফোর্বসের তথ্য অনুযায়ী এই তথ্য মিলেছে।

ফোর্বসের হিসাবে, টেইলর সুইফটের মোট সম্পদের পরিমাণ প্রায় ২০০ কোটি মার্কিন ডলার। এই বিপুল সম্পদের কারণে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় তিনি প্রায় ২ হাজার ১৭৭ নম্বরে অবস্থান করছেন।

তবে বিশ্বসেরা ধনকুবেরদের তুলনায় এই অঙ্ক এখনো অনেক কম। উদাহরণ হিসেবে বলা যায়, প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সম্পদের পরিমাণ কয়েক শ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

গত কয়েক বছরে টেইলর সুইফটের সম্পদ দ্রুত বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালেই তার সম্পদ প্রায় ৪০০ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।

এই আর্থিক সাফল্যের পেছনে মূলত তিনটি বড় কারণ রয়েছে। এর একটি সংগীত ক্যাটালগের আয়।  টেইলর সুইফটের পুরোনো ও নতুন গান এখনো বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়। স্ট্রিমিং, লাইসেন্সিং ও বিক্রির মাধ্যমে তার গান থেকে নিয়মিত আয় হচ্ছে।

আরেকটি গুরুত্বপূর্ণ কারণ, প্রথম ছয়টি অ্যালবামের অধিকার ফিরে পাওয়া। নিজের প্রথম ছয়টি অ্যালবামের অধিকার পুনরুদ্ধার করা টেইলর সুইফটের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত। এর ফলে তার নিজস্ব ডিস্কোগ্রাফি থেকে আয়ের পরিমাণ অনেক বেড়ে গেছে।

এই আর্থিক সাফল্যের পেছনে তৃতীয় গুরুত্বপূর্ণ কারণ বিশ্বব্যাপী সফল কনসার্ট ট্যুর। তার সাম্প্রতিক কনসার্ট ট্যুর ‘দ্য ইরাস ট্যুর’ বিপুল সাফল্য পেয়েছে।

বিশ্বের বহু শহরে টিকিট বিক্রি শেষ হয়ে যায় আগেভাগেই। এই ট্যুরই তার আয়ের বড় একটি উৎস হয়ে উঠেছে।
উল্লেখ্য, টেইলর সুইফট শুধু গায়কি নয়, ব্যবসায়িক কৌশলেও নিজেকে আলাদা করে তুলেছেন। এ কারণেই ফোর্বস সালে তাকে ‘গুরুত্বপূর্ণ আমেরিকান উদ্যোক্তার’ তালিকাতেও অন্তর্ভুক্ত করেছে। 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ